হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রিকশায় থাকা ওসমান হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে দুর্বৃত্তরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন


ঢাকা, ১২ ডিসেম্বর – ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কে বা কারা গুলি ছুড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ প্রতিবেদককে বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। হাদি এসময় রিকশায় করে যাচ্ছিলেন।

ঘটনার সময় হাদির সঙ্গে রিকশায় আর কেউ ছিলেন কি না তা জানা যায়নি।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনি প্রচারকালে হাদিকে গুলি করা হয়।

হাদি লিখেছিলেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রিকশায় থাকা ওসমান হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে দুর্বৃত্তরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রিকশায় থাকা ওসমান হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে দুর্বৃত্তরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ ডিসেম্বর – ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কে বা কারা গুলি ছুড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ প্রতিবেদককে বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। হাদি এসময় রিকশায় করে যাচ্ছিলেন।ঘটনার সময় হাদির সঙ্গে রিকশায় আর কেউ ছিলেন কি না তা জানা যায়নি।জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনি প্রচারকালে হাদিকে গুলি করা হয়।হাদি লিখেছিলেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’সূত্র: জাগো নিউজএনএন/ ১২ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×