হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাদিকে গুলির ঘটনায় মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের অভিযোগে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিথ্যা-বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানোর অভিযোগে করা মামলায় পত্রিকার অ্যাডমিনসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জজ জেসমিন ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া মামলার আবেদন করেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা এবং একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীরা স্বাধীনভাবে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশগ্রহণ করেছেন।

প্রচারণা চলাকালে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনাবান প্রার্থীদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে নিজে মিথ্যা জেনেও তা সত্য হিসেবে জনসাধারণের সম্মুখে সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র এবং আচরণবিধি সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে আসছে।

বাদী জানান, গত ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বিএনপির নয়াপল্টন অফিসে বসে সংবাদটি অবলোকন করেন। পরে আজ আদালতে মামলা দায়ের করেছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাদিকে গুলির ঘটনায় মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাদিকে গুলির ঘটনায় মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের অভিযোগে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিথ্যা-বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানোর অভিযোগে করা মামলায় পত্রিকার অ্যাডমিনসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জজ জেসমিন ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া মামলার আবেদন করেন।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।মামলায় অভিযোগ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা এবং একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীরা স্বাধীনভাবে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশগ্রহণ করেছেন।প্রচারণা চলাকালে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনাবান প্রার্থীদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে নিজে মিথ্যা জেনেও তা সত্য হিসেবে জনসাধারণের সম্মুখে সম্ভাবনাময় প্রার্থীদের ব্যক্তিগত চরিত্র এবং আচরণবিধি সম্পর্কে মিথ্যা বিবৃতি প্রদান ও প্রকাশ করে আসছে।বাদী জানান, গত ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বিএনপির নয়াপল্টন অফিসে বসে সংবাদটি অবলোকন করেন। পরে আজ আদালতে মামলা দায়ের করেছেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×