হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন


কলকাতা, ১৭ ডিসেম্বর – পশ্চিমবঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় পদত্যাগ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া, রাজ্যের পুলিশ প্রধান (ডিজি) রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে।

যুবভারতীর ঘটনায় তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই স্বার্থে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সূত্র জানিয়েছে, অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।

পদত্যাগপত্রে ক্রীড়ামন্ত্রী লিখেছেন, গত ১৩ ডিসেম্বর কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছে। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন।

এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, এটি একটি দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক ঘটনা। মুখ্যমন্ত্রী আগেই দুঃখপ্রকাশ করেছিলেন। তিনি নজিরবিহীনভাবে দুটি তদন্তের নির্দেশ দিয়েছেন। একটি পুলিশের তদন্ত, অন্যটি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটির তদন্ত।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৭ ডিসেম্বর – পশ্চিমবঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় পদত্যাগ করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া, রাজ্যের পুলিশ প্রধান (ডিজি) রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে।যুবভারতীর ঘটনায় তদন্তের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেই স্বার্থে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন।সূত্র জানিয়েছে, অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।পদত্যাগপত্রে ক্রীড়ামন্ত্রী লিখেছেন, গত ১৩ ডিসেম্বর কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছে। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন।এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, এটি একটি দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক ঘটনা। মুখ্যমন্ত্রী আগেই দুঃখপ্রকাশ করেছিলেন। তিনি নজিরবিহীনভাবে দুটি তদন্তের নির্দেশ দিয়েছেন। একটি পুলিশের তদন্ত, অন্যটি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটির তদন্ত। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×