ইসলামাবাদ, ২০ ডিসেম্বর – পাকিস্তানের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির আরেকটি মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়।
আদালত সূত্র ও ইমরান খানের আইনজীবীরা জানান, রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজনকেই ১৬.৪ মিলিয়ন রুপি করে জরিমানা করা হয়েছে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
আইনজীবীরা দাবি করেছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আদালত রায় ঘোষণা করেছে। তবে আদালত জানিয়েছে, বিশ্বাসভঙ্গ ও দুর্নীতিবিরোধী আইনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।
এই মামলার অভিযোগ অনুযায়ী, সৌদি আরব সফরের সময় পাওয়া মূল্যবান ঘড়ি ও উপহার রাষ্ট্রীয় নিয়ম ভেঙে কম দামে কিনেছিলেন ইমরান খান ও তার স্ত্রী।
ইমরান খান সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দল পিটিআই দাবি করছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।




মন্তব্য করুন