হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় সড়ক পারাপারের সময় মিশুকের ধাক্কায় নারী নিহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে মিশুক (অটোরিকশা) গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম ছেনুয়ারা বেগম (৫০)। তিনি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব গোঁয়াখালী উত্তর পাড়ার বাসিন্দা এবং শুঁটকি মাছ ব্যবসায়ী রাহমত উল্লাহর স্ত্রী।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী উত্তর পাড়ায় মামা-ভাগিনার দোকান সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছেনুয়ারা বেগম বানৌজা সড়ক পারাপারের সময় মগনামা জেটিঘাট থেকে ছেড়ে আসা পেকুয়া বাজারগামী একটি মিশুক গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বড় ভাই পেকুয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন ওরফে মাছন মিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, মিশুক গাড়ির ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় সড়ক পারাপারের সময় মিশুকের ধাক্কায় নারী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় সড়ক পারাপারের সময় মিশুকের ধাক্কায় নারী নিহত

প্রতিবেদক: পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: | প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে মিশুক (অটোরিকশা) গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম ছেনুয়ারা বেগম (৫০)। তিনি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব গোঁয়াখালী উত্তর পাড়ার বাসিন্দা এবং শুঁটকি মাছ ব্যবসায়ী রাহমত উল্লাহর স্ত্রী। রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী উত্তর পাড়ায় মামা-ভাগিনার দোকান সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছেনুয়ারা বেগম বানৌজা সড়ক পারাপারের সময় মগনামা জেটিঘাট থেকে ছেড়ে আসা পেকুয়া বাজারগামী একটি মিশুক গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বড় ভাই পেকুয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন ওরফে মাছন মিকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, মিশুক গাড়ির ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×