হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোরশেদ বলী হত্যা: মালেক সহ প্রধান দুই আসামী কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ জুলাই ২০২২, ০৮:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদরের পিএমখালীতে আলোচিত মোরশেদ আলী ওরফে মোরশেদ বলী হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মালেক ও ৩ নাম্বার আসামী কলিম উল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।

বুধবার (২৭ জুলাই) দুপুরে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর ফারুকীর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন জানান, উচ্চ আদালতের নির্দেশে তারা আত্মসমর্পণ করে। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এছাড়া, আসামীদের জামিন না মঞ্জুর করায় নিহত মোরশেদ বলীর পরিবারের পক্ষ থেকেও সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এদিকে, আসামীরা আত্মসমর্পণের সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে মারামারিতে জড়িয়ে পড়ে আসামীপক্ষ ও বাদী পক্ষের লোকজন। এই ঘটনায় পুলিশ নিহত মোরশেদ বলীর ভাই মো. সাজ্জাদ ও মো. জাহেদ এবং একই এলাকার আরিফ উল্লাহ নামে তিনজনকে আদালত প্রাঙ্গন থেকে আটক করেছে কোর্ট পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস জানান, আটক তিনজনই মোরশেদ বলীর পরিবারের সদস্য। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশান অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গতঃ গত ৭ এপ্রিল কক্সবাজার সদরের পিএমখালী এলাকার চেরাংঘাট বাজারে পিটিয়ে হত্যা করা হয় মোরশেদ আলী ওরফে মোরশেদ বলীকে। এই ঘটনায় ২৬ জনকে আসামী করে মামলা রুজু করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মোরশেদ বলী হত্যা: মালেক সহ প্রধান দুই আসামী কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোরশেদ বলী হত্যা: মালেক সহ প্রধান দুই আসামী কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই ২০২২, ০৮:২১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদরের পিএমখালীতে আলোচিত মোরশেদ আলী ওরফে মোরশেদ বলী হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মালেক ও ৩ নাম্বার আসামী কলিম উল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন। বুধবার (২৭ জুলাই) দুপুরে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর ফারুকীর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন জানান, উচ্চ আদালতের নির্দেশে তারা আত্মসমর্পণ করে। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এছাড়া, আসামীদের জামিন না মঞ্জুর করায় নিহত মোরশেদ বলীর পরিবারের পক্ষ থেকেও সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। এদিকে, আসামীরা আত্মসমর্পণের সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে মারামারিতে জড়িয়ে পড়ে আসামীপক্ষ ও বাদী পক্ষের লোকজন। এই ঘটনায় পুলিশ নিহত মোরশেদ বলীর ভাই মো. সাজ্জাদ ও মো. জাহেদ এবং একই এলাকার আরিফ উল্লাহ নামে তিনজনকে আদালত প্রাঙ্গন থেকে আটক করেছে কোর্ট পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনিরুল গিয়াস জানান, আটক তিনজনই মোরশেদ বলীর পরিবারের সদস্য। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশান অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গতঃ গত ৭ এপ্রিল কক্সবাজার সদরের পিএমখালী এলাকার চেরাংঘাট বাজারে পিটিয়ে হত্যা করা হয় মোরশেদ আলী ওরফে মোরশেদ বলীকে। এই ঘটনায় ২৬ জনকে আসামী করে মামলা রুজু করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×