হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন


ইসলামাবাদ, ২৪ ডিসেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারো সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হবে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকায় তার পরিবার ও দল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইমরানের শারীরিক অবস্থা এবং কারাগারের পরিবেশ নিয়ে আশঙ্কা করছে।

পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী গত সোমবার এ তথ্য জানান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

জিও নিউজের জনপ্রিয় টক শো ‘ক্যাপিটাল টক’-এ অংশ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘কারাগার কোনো রাজনৈতিক দলের সদর দপ্তর হতে পারে না। পিটিআই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেগুলোর প্রধানদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে।’

পিএমএল-এন নেতা আরো দাবি করেন, অতীতে আদিয়ালা কারাগারে পিটিআই নেতারা নিয়মিতভাবে তাদের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ওই সময় সরকারের কোনো আপত্তি ছিল না।

কিন্তু তার অভিযোগ অনুযায়ী, সেই সাক্ষাৎগুলো পরবর্তী সময়ে কারাগারের বাইরে রাজনৈতিক সংবাদ সম্মেলনে রূপ নেয় এবং এমন বয়ান তৈরি করা হয়, যা ভারতীয় গণমাধ্যমে গুরুত্ব পায়।

উল্লেখ্য, গত সপ্তাহে আদিয়ালা কারাগারের সামনে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ার প্রতিবাদে তার বোনসহ দলীয় নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৪ ডিসেম্বর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারো সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হবে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকায় তার পরিবার ও দল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইমরানের শারীরিক অবস্থা এবং কারাগারের পরিবেশ নিয়ে আশঙ্কা করছে।পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী গত সোমবার এ তথ্য জানান।জিও নিউজের জনপ্রিয় টক শো ‘ক্যাপিটাল টক’-এ অংশ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘কারাগার কোনো রাজনৈতিক দলের সদর দপ্তর হতে পারে না। পিটিআই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেগুলোর প্রধানদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে।’পিএমএল-এন নেতা আরো দাবি করেন, অতীতে আদিয়ালা কারাগারে পিটিআই নেতারা নিয়মিতভাবে তাদের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ওই সময় সরকারের কোনো আপত্তি ছিল না।কিন্তু তার অভিযোগ অনুযায়ী, সেই সাক্ষাৎগুলো পরবর্তী সময়ে কারাগারের বাইরে রাজনৈতিক সংবাদ সম্মেলনে রূপ নেয় এবং এমন বয়ান তৈরি করা হয়, যা ভারতীয় গণমাধ্যমে গুরুত্ব পায়।উল্লেখ্য, গত সপ্তাহে আদিয়ালা কারাগারের সামনে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ার প্রতিবাদে তার বোনসহ দলীয় নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।সূত্র: কালের কণ্ঠএনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×