হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা মোর্শেদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন


বগুড়া, ২৭ ডিসেম্বর – বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে একই আসনে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। গত রোববার (২১ ডিসেম্বর) বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে তার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরদিন সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আলাদাভাবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মনোনয়ন উত্তোলনের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোর্শেদ মিল্টন এ প্রতিবেদককে বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা আপাতত মনোনয়নপত্র সংগ্রহ করেছি। পরবর্তী সিদ্ধান্ত দল থেকেই জানানো হবে এবং সেই অনুযায়ীই আমরা পদক্ষেপ নেব।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিষয়টি জানার পর আমি মোর্শেদ মিল্টনের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাকে জানিয়েছেন, দলীয় নেতৃত্বের নির্দেশে মনোনয়ন উত্তোলন করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা মোর্শেদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা মোর্শেদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ২৭ ডিসেম্বর – বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দেওয়া হয়েছে।এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে একই আসনে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। গত রোববার (২১ ডিসেম্বর) বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে তার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরদিন সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আলাদাভাবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।মনোনয়ন উত্তোলনের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোর্শেদ মিল্টন এ প্রতিবেদককে বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা আপাতত মনোনয়নপত্র সংগ্রহ করেছি। পরবর্তী সিদ্ধান্ত দল থেকেই জানানো হবে এবং সেই অনুযায়ীই আমরা পদক্ষেপ নেব।জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিষয়টি জানার পর আমি মোর্শেদ মিল্টনের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাকে জানিয়েছেন, দলীয় নেতৃত্বের নির্দেশে মনোনয়ন উত্তোলন করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×