হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনের জন্য ১৫ বছরের ‘দৃঢ়’ নিরাপত্তা নিশ্চয়তা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন


কিয়েভ, ২৯ ডিসেম্বর – ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা নতুন করে জোরদার হওয়ার মধ্যেই নতুন বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের জন্য ১৫ বছরের মার্কিন ‘নিরাপত্তা ’ নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে জেলেনস্কি ৫০ বছর পর্যন্ত ‘নিরাপত্তা ’ নিশ্চয়তা চেয়েছিলেন। নিরাপত্তা নিশ্চয়তাগুলো ঠিক কী ধরনের হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডার মার-আ-লাগোতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি ৫০ বছর পর্যন্ত নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু আলোচনায় থাকা খসড়া শান্তি কাঠামোতে আপাতত ১৫ বছরের নিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়াও জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তার ক্ষেত্রে ন্যাটোর (অনুচ্ছেদ–৫) এর মত প্রতিশ্রুতি দাবি করেছেন। ন্যাটোর অনুচ্ছেদ–৫ ধারায় বলা আছে, কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

ফ্লোরিডার বৈঠকের পর উভয় নেতা আলোচনায় অগ্রগতির কথা স্বীকার করছেন। বৈঠক শেষে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ করতে প্রস্তাবিত সংশোধিত ২০ দফা শান্তি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা ১০০ শতাংশ নিশ্চিত হয়েছে। তবে ট্রাম্প বলেছেন, দুএকটি কঠিন বিষয় মীমাংসিত হয়েছে যা প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি। এক্ষেত্রে শান্তি আলোচনা আরও চলবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনের জন্য ১৫ বছরের ‘দৃঢ়’ নিরাপত্তা নিশ্চয়তা যুক্তরাষ্ট্রের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনের জন্য ১৫ বছরের ‘দৃঢ়’ নিরাপত্তা নিশ্চয়তা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২৯ ডিসেম্বর – ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা নতুন করে জোরদার হওয়ার মধ্যেই নতুন বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের জন্য ১৫ বছরের মার্কিন ‘নিরাপত্তা ’ নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হয়েছে।তবে জেলেনস্কি ৫০ বছর পর্যন্ত ‘নিরাপত্তা ’ নিশ্চয়তা চেয়েছিলেন। নিরাপত্তা নিশ্চয়তাগুলো ঠিক কী ধরনের হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি।সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডার মার-আ-লাগোতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি ৫০ বছর পর্যন্ত নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু আলোচনায় থাকা খসড়া শান্তি কাঠামোতে আপাতত ১৫ বছরের নিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে।এছাড়াও জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তার ক্ষেত্রে ন্যাটোর (অনুচ্ছেদ–৫) এর মত প্রতিশ্রুতি দাবি করেছেন। ন্যাটোর অনুচ্ছেদ–৫ ধারায় বলা আছে, কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।ফ্লোরিডার বৈঠকের পর উভয় নেতা আলোচনায় অগ্রগতির কথা স্বীকার করছেন। বৈঠক শেষে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ করতে প্রস্তাবিত সংশোধিত ২০ দফা শান্তি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা ১০০ শতাংশ নিশ্চিত হয়েছে। তবে ট্রাম্প বলেছেন, দুএকটি কঠিন বিষয় মীমাংসিত হয়েছে যা প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি। এক্ষেত্রে শান্তি আলোচনা আরও চলবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×