হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার শোক প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন


ঢাকা, ৩০ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান। একটি ছবি পোস্ট করে শিল্পী খালেদা জিয়ার মৃত্যুকে এক মহাকালের সমাপ্তি হলো বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

কনকচাঁপা লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।

এই সংক্ষিপ্ত অথচ গভীর শোকবার্তায় শিল্পীর অনুভূতির প্রতিফলন ঘটেছে। তার স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্যে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং কনকচাঁপার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩৭ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত জটিলতা ও একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান এই আপসহীন নেত্রী।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার শোক প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার শোক প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান। একটি ছবি পোস্ট করে শিল্পী খালেদা জিয়ার মৃত্যুকে এক মহাকালের সমাপ্তি হলো বলে উল্লেখ করেছেন।কনকচাঁপা লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।এই সংক্ষিপ্ত অথচ গভীর শোকবার্তায় শিল্পীর অনুভূতির প্রতিফলন ঘটেছে। তার স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্যে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং কনকচাঁপার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩৭ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত জটিলতা ও একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান এই আপসহীন নেত্রী। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×