টোকিও, ০১ জানুয়ারি – ২০২৫ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তবে সমুদ্র উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও এতে সুনামির আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। এছাড়া ভূমিকম্পের জেরে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়া দপ্তরের বিবৃতিতে।
গত নভেম্বর-ডিসেম্বরে এই নিয়ে মোট ৪টি ভূমিকম্প হলো জাপানে। ৩০ নভেম্বর জাপানে পর পর দু’টি ভূমিকম্প হয়েছিল। ৫ দশমিক ৬ এবং ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশু’র তোকারা দ্বীপে।
এরপর ৮ ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশু-তে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার একটি বড় ভূমিকম্প। এতে আহত হয়েছিলেন ৩০ জন। জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করায় সেবার বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ জানুয়ারি ২০২৫




মন্তব্য করুন