হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আবারও অস্থির ক্যাম্প,দুই মাঝিকে গুলি করে হত্যা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ আগস্ট ২০২২, ০১:১৯ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ২ জন রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১২টার দিকে পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর ক্যাম্পের সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প ১৫ ব্লক সি/১-এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতকারী রোহিঙ্গা ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লক থেকে প্রায় ১৫০ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আসিয়া বেগমের শেড (নম্বর ১০১০)-এর সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এদিকে রোহিঙ্গা মাঝি আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে করা হলে সেখানে তার মৃত্যু হয়।পুলিশ ২ জনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়ভাবে জানা গেছে মাদকের চালান ও টাকা ভাগাভাগি ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। সাধারণ রোহিঙ্গারা জানান, ইয়াবার লেনদেনের পাশাপাশি নিহতরা নবী হোসেনের কথামতো চলতে অস্বীকৃতি জানিয়েছিল। এ জন্য নবী হোসেন তাদের হত্যার নির্দেশ দেন।

দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে ক্যাম্পে ব্লকরেইড দিয়ে অভিযান চলছে বলে জানিয়েছেন আর্মড ব্যাটালিয়ন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আবারও অস্থির ক্যাম্প,দুই মাঝিকে গুলি করে হত্যা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আবারও অস্থির ক্যাম্প,দুই মাঝিকে গুলি করে হত্যা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ আগস্ট ২০২২, ০১:১৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ২ জন রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১২টার দিকে পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর ক্যাম্পের সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ক্যাম্প ১৫ ব্লক সি/১-এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতকারী রোহিঙ্গা ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লক থেকে প্রায় ১৫০ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আসিয়া বেগমের শেড (নম্বর ১০১০)-এর সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রোহিঙ্গা মাঝি আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে করা হলে সেখানে তার মৃত্যু হয়।পুলিশ ২ জনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্থানীয়ভাবে জানা গেছে মাদকের চালান ও টাকা ভাগাভাগি ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। সাধারণ রোহিঙ্গারা জানান, ইয়াবার লেনদেনের পাশাপাশি নিহতরা নবী হোসেনের কথামতো চলতে অস্বীকৃতি জানিয়েছিল। এ জন্য নবী হোসেন তাদের হত্যার নির্দেশ দেন। দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে ক্যাম্পে ব্লকরেইড দিয়ে অভিযান চলছে বলে জানিয়েছেন আর্মড ব্যাটালিয়ন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×