ওয়াশিংটন, ০২ জানুয়ারি – শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ইরান যদি গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনও সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
গত তিন বছরের মধ্যে ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে ইতোমধ্যে দেশটিতে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে।
বৃহস্পতিবার ইরানে টানা পঞ্চম দিনের মতো চলা বিক্ষোভের মাঝে ওই মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার দেশটির একাধিক শহরে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভ নতুন নতুন শহরে ছড়িয়ে পড়েছে।
এর আগে, মার্কিন এক কর্মকর্তা বলেন, এই বিক্ষোভ সরকারের বহু বছরের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের গভীর ক্ষোভের প্রতিফলন। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ওই অস্থিরতাকে ইরানি জনগণের ‘‘স্বাভাবিক ক্ষোভের’’ প্রকাশ বলে অভিহিত করেছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ জানুয়ারি ২০২৬




মন্তব্য করুন