আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে কক্সবাজার-১ আসনের নির্বাচনী এলাকা তথা চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকার দর্শনীয় স্পটে রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠান কতৃক সাঁটানো ব্যানার ফেস্টুন ও তোরণ অপসারণে অভিযান অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) বিকাল তিনটার দিকে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এসময় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢেমুশিয়া ইউনিয়নের বিভিন্ন দর্শনীয় স্পট ও স্টেশন এলাকা থেকে আগে থেকে সাঁটানো একাধিক ব্যানার ফেস্টুন ও তোরণ অপসারণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব বলেন, নির্বাচন কমিশন কতৃক ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
ঘোষিত তফসিলের আলোকে নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালন হচ্ছে কিনা তা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান ও মাঠে কাজ করছেন। এরই অংশ হিসেবে শনিবার বিকালে উপজেলার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগে থেকে সাঁটানো ব্যানার ফেস্টুন ও তোরণ অপসারণ করে দেওয়া হয়েছে।




মন্তব্য করুন