হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ সিলেট সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন


সিলেট, ০৪ জানুয়ারি – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে সিলেট সফরে আসছেন।

রোববার (৪ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে উড়োজাহাজে করে দলের মহাসচিবের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর।

এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, মির্জা ফখরুল মূলত সিলেটে আসছেন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করতে। এর বাইরে সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ সিলেট সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ সিলেট সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ০৪ জানুয়ারি – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে সিলেট সফরে আসছেন।রোববার (৪ জানুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে উড়োজাহাজে করে দলের মহাসচিবের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর।এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।এ বিষয়ে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, মির্জা ফখরুল মূলত সিলেটে আসছেন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করতে। এর বাইরে সন্ধ্যা ছয়টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×