হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলমান শৈত্যপ্রবাহ থাকতে পারে ১২ জানুয়ারি পর্যন্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – মাঘ মাস শুরু হওয়ার আগেই দেশজুড়ে হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সংস্থাটি জানায়, ১০ ও ১১ জানুয়ারি তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে এবং এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

আবহাওয়াবিদ হাফিজুর রহমান, বলেন, দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলছে এবং চলতি সপ্তাহজুড়েই শীতের তীব্রতা বজায় থাকতে পারে। তবে ১০ জানুয়ারির পর ধীরে ধীরে শৈত্যপ্রবাহের তীব্রতা কমতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবহাওয়া সংশ্লিষ্টরা সতর্ক করে জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলমান শৈত্যপ্রবাহ থাকতে পারে ১২ জানুয়ারি পর্যন্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলমান শৈত্যপ্রবাহ থাকতে পারে ১২ জানুয়ারি পর্যন্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – মাঘ মাস শুরু হওয়ার আগেই দেশজুড়ে হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সংস্থাটি জানায়, ১০ ও ১১ জানুয়ারি তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে এবং এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদ হাফিজুর রহমান, বলেন, দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলছে এবং চলতি সপ্তাহজুড়েই শীতের তীব্রতা বজায় থাকতে পারে। তবে ১০ জানুয়ারির পর ধীরে ধীরে শৈত্যপ্রবাহের তীব্রতা কমতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।আবহাওয়া সংশ্লিষ্টরা সতর্ক করে জানিয়েছেন, মঙ্গলবার ও বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×