হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

সোয়েব সাঈদ, রামু ::

সোয়েব সাঈদ, রামু ::

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার, ৬ জানুয়ারি গভীর রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশনের কাছে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. ফরিদ (৪৫) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া গ্রামের মৃত মো. কালুর ছেলে। তিনি স্থানীয়ভাবে ‘আর্মি ফরিদ’ নামে পরিচিত ছিলেন। তিন বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য তিনি রামুতে একটি এটিএম বুথে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

প্রতিবেদক: সোয়েব সাঈদ, রামু :: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার, ৬ জানুয়ারি গভীর রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশনের কাছে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. ফরিদ (৪৫) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া গ্রামের মৃত মো. কালুর ছেলে। তিনি স্থানীয়ভাবে ‘আর্মি ফরিদ’ নামে পরিচিত ছিলেন। তিন বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য তিনি রামুতে একটি এটিএম বুথে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন। রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×