হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ১২:০৮ অপরাহ্ন


মস্কো, ০৮ জানুয়ারি – উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরে চেষ্টা চালানোর পর বুধবার (৭ জানুয়ারি) ট্যাংকারটি জব্দে সফল হয় মার্কিন কর্তৃপক্ষ।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির অভিযোগ, ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করেছে। রুশ পরিবহণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং কোনো দেশ অন্য দেশের নিবন্ধিত জাহাজের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না।

আরও পড়ুন

জলবায়ু মোকাবেলায় বড় সাফল্য: গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ‘বেলা-১’ নামের ট্যাংকারটি জব্দ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত ও অবৈধ তেলের ওপর আরোপিত অবরোধ বিশ্বের যেকোনো প্রান্তেই কার্যকর থাকবে।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্যাংকারটি জব্দ করতে যুক্তরাষ্ট্র হেলিকপ্টার থেকে সেনা নামানোর চেষ্টা করছিল। এর কয়েক ঘণ্টা পরই জব্দের বিষয়টি নিশ্চিত হয়। এর আগে মার্কিন কোস্টগার্ড জাহাজটি থামানোর চেষ্টা করে এবং পিছু নেয়, তবে ট্যাংকারের ক্রুরা নির্দেশ অমান্য করে এগিয়ে যায়।

এই ঘটনার জেরে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভেট সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি দাবি করেন, ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা থেকে যাত্রা করেছিল এবং ইরান ও রাশিয়ায় তেল পরিবহনে জড়িত ছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০৮ জানুয়ারি – উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরে চেষ্টা চালানোর পর বুধবার (৭ জানুয়ারি) ট্যাংকারটি জব্দে সফল হয় মার্কিন কর্তৃপক্ষ।ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির অভিযোগ, ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করেছে। রুশ পরিবহণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং কোনো দেশ অন্য দেশের নিবন্ধিত জাহাজের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না।অন্যদিকে যুক্তরাষ্ট্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ‘বেলা-১’ নামের ট্যাংকারটি জব্দ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত ও অবৈধ তেলের ওপর আরোপিত অবরোধ বিশ্বের যেকোনো প্রান্তেই কার্যকর থাকবে।রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্যাংকারটি জব্দ করতে যুক্তরাষ্ট্র হেলিকপ্টার থেকে সেনা নামানোর চেষ্টা করছিল। এর কয়েক ঘণ্টা পরই জব্দের বিষয়টি নিশ্চিত হয়। এর আগে মার্কিন কোস্টগার্ড জাহাজটি থামানোর চেষ্টা করে এবং পিছু নেয়, তবে ট্যাংকারের ক্রুরা নির্দেশ অমান্য করে এগিয়ে যায়।এই ঘটনার জেরে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভেট সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি দাবি করেন, ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা থেকে যাত্রা করেছিল এবং ইরান ও রাশিয়ায় তেল পরিবহনে জড়িত ছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×