হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত, কেঁপে উঠলো বাসাবাড়ি ও মসজিদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন


ভোলা, ০৯ জানুয়ারি – ভোলার মনপুরা উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপজুড়ে বাসাবাড়ি, মসজিদ, বিভিন্ন দালান-কোঠা ও হাসপাতালের ভবন কেঁপে ওঠে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী জানান, ফজরের নামাজের সময় মসজিদে অবস্থানকালে পুরো মসজিদ কাঁপতে শুরু করে।

স্থানীয় সাংবাদিক সজিব মোল্লা ও মো. রাকিব বলেন, ভোরে হঠাৎ করে ভূকম্পন অনুভূত হয় এবং তখন আশপাশের বাসাবাড়ি কেঁপে ওঠে।

উপজেলার মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা আয়শা ছিদ্দিকা বিথী, হুমায়ার আবদুল্লাহ, আকলিমা, মোস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরওয়া জানান, ভূমিকম্পের সময় তাদের বাসাবাড়ি কাঁপতে থাকে এবং পুকুরের পানিও টলমল করতে দেখা যায়।

হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালীন পুরো মসজিদ কেঁপে ওঠে।

জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসেও ভারতের মনিপুরে ভূমিকম্পের কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকার পাশাপাশি ভোলার মনপুরায় ভূকম্পন অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত, কেঁপে উঠলো বাসাবাড়ি ও মসজিদ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত, কেঁপে উঠলো বাসাবাড়ি ও মসজিদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত, কেঁপে উঠলো বাসাবাড়ি ও মসজিদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ভোলা, ০৯ জানুয়ারি – ভোলার মনপুরা উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপজুড়ে বাসাবাড়ি, মসজিদ, বিভিন্ন দালান-কোঠা ও হাসপাতালের ভবন কেঁপে ওঠে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী জানান, ফজরের নামাজের সময় মসজিদে অবস্থানকালে পুরো মসজিদ কাঁপতে শুরু করে। স্থানীয় সাংবাদিক সজিব মোল্লা ও মো. রাকিব বলেন, ভোরে হঠাৎ করে ভূকম্পন অনুভূত হয় এবং তখন আশপাশের বাসাবাড়ি কেঁপে ওঠে। উপজেলার মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা আয়শা ছিদ্দিকা বিথী, হুমায়ার আবদুল্লাহ, আকলিমা, মোস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরওয়া জানান, ভূমিকম্পের সময় তাদের বাসাবাড়ি কাঁপতে থাকে এবং পুকুরের পানিও টলমল করতে দেখা যায়। হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালীন পুরো মসজিদ কেঁপে ওঠে। জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসেও ভারতের মনিপুরে ভূমিকম্পের কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকার পাশাপাশি ভোলার মনপুরায় ভূকম্পন অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫। এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত, কেঁপে উঠলো বাসাবাড়ি ও মসজিদ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×