হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ৯টি দোকানঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি অর্ধকোটি

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে আরবশাহ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয়টি দোকানঘর সম্পুর্ন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ইউনুস সওদাগরের মুরগির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে পাশের দোকান আবুল কাশেম, হাবিবুল্লাহ, আমির হোছাইন, নুরুল আলম, সন্তোষ, আসহাব উদ্দিনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী আবুল কাশেম জানান, রাত দেড়টার দিকে একজন লোক মোবাইল ফোনে কল করে বলেন, দোকানে আগুন লেগেছে। বাড়ি থেকে বাজারে এসে দেখি আমার দোকানসহ আশেপাশের ৯টি দোকান পুড়ে শেষ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

এসময় দোকানগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

পেকুয়া ফায়ার সিভিল ডিফেন্সের ইনচার্জ শফিউল আলম জানান, খবর পেয়ে আমরা অগ্নিকান্ডের ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় আমরা আগুন ‍নিয়ন্ত্রনে আনি। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো জানতে পারিনি। আগুনের সুত্রপাতের বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় ৯টি দোকানঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি অর্ধকোটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ৯টি দোকানঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি অর্ধকোটি

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে আরবশাহ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয়টি দোকানঘর সম্পুর্ন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৯ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ইউনুস সওদাগরের মুরগির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে পাশের দোকান আবুল কাশেম, হাবিবুল্লাহ, আমির হোছাইন, নুরুল আলম, সন্তোষ, আসহাব উদ্দিনের দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী আবুল কাশেম জানান, রাত দেড়টার দিকে একজন লোক মোবাইল ফোনে কল করে বলেন, দোকানে আগুন লেগেছে। বাড়ি থেকে বাজারে এসে দেখি আমার দোকানসহ আশেপাশের ৯টি দোকান পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এসময় দোকানগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পেকুয়া ফায়ার সিভিল ডিফেন্সের ইনচার্জ শফিউল আলম জানান, খবর পেয়ে আমরা অগ্নিকান্ডের ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় আমরা আগুন ‍নিয়ন্ত্রনে আনি। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো জানতে পারিনি। আগুনের সুত্রপাতের বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×