হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন


ঢাকা, ১১ জানুয়ারি – বগুড়া-২ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তার মনোনয়ন বাতিলের কোনো যৌক্তিক কারণ ছিল না বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মান্না বলেন, “আমি আগেও বগুড়া থেকে নির্বাচন করেছি, এবারও করছি। অথচ আমাকে বিরোধিতা করতে বা মনোনয়ন বাতিল করতে যে কূটকৌশল করা হয়েছিল, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে।”

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

কোনো রাজনীতিবিদের নাম উল্লেখ না করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা স্বাভাবিক বিষয়। তবে “কোমরের নিচে আঘাত করে কাউকে হারানোর চেষ্টা রাজনীতি নয়। ষড়যন্ত্র করে জেতা যায় না। গণতন্ত্রের লড়াই দীর্ঘ হলে ষড়যন্ত্র টেকে না—আজকের রায় তার প্রমাণ।”

প্রার্থিতা যাচাই-বাছাই প্রসঙ্গে মান্না বলেন, এর উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয়, বরং মনোনয়নপত্রে কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া। আইন অনুযায়ী তাৎক্ষণিক সংশোধন বা সময় দিয়ে ঠিক করার সুযোগ রয়েছে। এমনকি হলফনামায় ভুল থাকলেও সম্পূরক হলফনামা দেওয়ার বিধান আছে। তিনি বলেন, “জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায় বলেই পরিস্থিতির সমাধান হয়েছে, নইলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।”

গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে মান্না বলেন, “রক্ত দিয়ে, জীবন দিয়ে যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি, সেটিকে ব্যঙ্গ করার মতো ঘটনা ঘটলে দুঃখ ছাড়া কিছু থাকে না। ক্ষমতার জন্য এমন পথ কখনোই গণতন্ত্রের হতে পারে না। দল বা ব্যক্তি যত বড়ই হোক, সমগ্রের কাছে সবাই ছোট—এই মানসিকতা না থাকলে গণতন্ত্র কার্যকর হবে না।”

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ জানুয়ারি – বগুড়া-২ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তার মনোনয়ন বাতিলের কোনো যৌক্তিক কারণ ছিল না বলে মন্তব্য করেছেন তিনি।রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মান্না বলেন, “আমি আগেও বগুড়া থেকে নির্বাচন করেছি, এবারও করছি। অথচ আমাকে বিরোধিতা করতে বা মনোনয়ন বাতিল করতে যে কূটকৌশল করা হয়েছিল, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে।”কোনো রাজনীতিবিদের নাম উল্লেখ না করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা স্বাভাবিক বিষয়। তবে “কোমরের নিচে আঘাত করে কাউকে হারানোর চেষ্টা রাজনীতি নয়। ষড়যন্ত্র করে জেতা যায় না। গণতন্ত্রের লড়াই দীর্ঘ হলে ষড়যন্ত্র টেকে না—আজকের রায় তার প্রমাণ।”প্রার্থিতা যাচাই-বাছাই প্রসঙ্গে মান্না বলেন, এর উদ্দেশ্য কাউকে বাদ দেওয়া নয়, বরং মনোনয়নপত্রে কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া। আইন অনুযায়ী তাৎক্ষণিক সংশোধন বা সময় দিয়ে ঠিক করার সুযোগ রয়েছে। এমনকি হলফনামায় ভুল থাকলেও সম্পূরক হলফনামা দেওয়ার বিধান আছে। তিনি বলেন, “জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায় বলেই পরিস্থিতির সমাধান হয়েছে, নইলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।”গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে মান্না বলেন, “রক্ত দিয়ে, জীবন দিয়ে যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি, সেটিকে ব্যঙ্গ করার মতো ঘটনা ঘটলে দুঃখ ছাড়া কিছু থাকে না। ক্ষমতার জন্য এমন পথ কখনোই গণতন্ত্রের হতে পারে না। দল বা ব্যক্তি যত বড়ই হোক, সমগ্রের কাছে সবাই ছোট—এই মানসিকতা না থাকলে গণতন্ত্র কার্যকর হবে না।”এনএন/ ১১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×