হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কর ফাঁকির মামলায় ১৮ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন


ঢাকা, ১১ জানুয়ারি – ১৮ বছর আগে আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি দুলু আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, মামলাটি ছিল হয়রানিমূলক। এনবিআরের চারজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুলুকে খালাস দেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ আগস্ট এনবিআরের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে দুলুর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে বিভিন্ন সময়ে অর্জিত মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকার আয়ের বিপরীতে প্রায় ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকৃত আয় ও ব্যয়ের তথ্য গোপন করে আয়কর বিভাগে ভুল বিবরণী দাখিলের অভিযোগও আনা হয়।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কর ফাঁকির মামলায় ১৮ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কর ফাঁকির মামলায় ১৮ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ জানুয়ারি – ১৮ বছর আগে আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি দুলু আদালতে উপস্থিত ছিলেন।দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, মামলাটি ছিল হয়রানিমূলক। এনবিআরের চারজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুলুকে খালাস দেন।উল্লেখ্য, ২০০৮ সালের ৩ আগস্ট এনবিআরের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে দুলুর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে বিভিন্ন সময়ে অর্জিত মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকার আয়ের বিপরীতে প্রায় ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকৃত আয় ও ব্যয়ের তথ্য গোপন করে আয়কর বিভাগে ভুল বিবরণী দাখিলের অভিযোগও আনা হয়।এনএন/ ১১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×