হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ নয়, বিস্ফোরক মন্তব্য বিসিবি পরিচালকের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২৪ অপরাহ্ন


ঢাকা, ১৪ জানুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ক্ষতিপূরণ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বকাপে না খেললে আর্থিক ক্ষতির বড় বোঝা বহন করতে হবে ক্রিকেটারদেরই।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল বলেন, ভারতের ভেন্যু নিয়ে বোর্ডের অনড় অবস্থানের কারণে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তবে ক্রিকেটাররা ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস থেকে বঞ্চিত হবেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন ছুড়ে দেন বিসিবি পরিচালক। তিনি বলেন, ক্রিকেটাররা কাঙ্ক্ষিত পারফরম্যান্স দিতে না পারলে বোর্ড তো তাদের পেছনে ব্যয় করা কোটি কোটি টাকা ফেরত চায় না। তাহলে এখন ক্ষতিপূরণের প্রশ্ন আসে কীভাবে?

নাজমুলের ভাষ্য, বাংলাদেশ এখনো কোনো বৈশ্বিক ট্রফি জিততে না পারলেও বিসিবি কখনোই ক্রিকেটারদের পেছনে বিনিয়োগ কমায়নি। বরং সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে বোর্ড। এমন অবস্থায় বারবার ব্যর্থতার পর ক্ষতিপূরণ দাবি করা যুক্তিসংগত নয় বলে তিনি মন্তব্য করেন।

ভবিষ্যতে ক্রিকেটারদের বেতন ও পারিশ্রমিক পারফরম্যান্সভিত্তিক করার ইঙ্গিতও দেন তিনি। নাজমুল বলেন, এটি তার ব্যক্তিগত মত হলেও সামনে বোর্ড সভায় এমন সিদ্ধান্ত আলোচনায় আসতে পারে। মাঠে পারফরম্যান্স না থাকলে দায়ভার ক্রিকেটারদেরই নিতে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ নয়, বিস্ফোরক মন্তব্য বিসিবি পরিচালকের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ নয়, বিস্ফোরক মন্তব্য বিসিবি পরিচালকের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ জানুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ক্ষতিপূরণ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বকাপে না খেললে আর্থিক ক্ষতির বড় বোঝা বহন করতে হবে ক্রিকেটারদেরই।বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল বলেন, ভারতের ভেন্যু নিয়ে বোর্ডের অনড় অবস্থানের কারণে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তবে ক্রিকেটাররা ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস থেকে বঞ্চিত হবেন।বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন ছুড়ে দেন বিসিবি পরিচালক। তিনি বলেন, ক্রিকেটাররা কাঙ্ক্ষিত পারফরম্যান্স দিতে না পারলে বোর্ড তো তাদের পেছনে ব্যয় করা কোটি কোটি টাকা ফেরত চায় না। তাহলে এখন ক্ষতিপূরণের প্রশ্ন আসে কীভাবে?নাজমুলের ভাষ্য, বাংলাদেশ এখনো কোনো বৈশ্বিক ট্রফি জিততে না পারলেও বিসিবি কখনোই ক্রিকেটারদের পেছনে বিনিয়োগ কমায়নি। বরং সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে বোর্ড। এমন অবস্থায় বারবার ব্যর্থতার পর ক্ষতিপূরণ দাবি করা যুক্তিসংগত নয় বলে তিনি মন্তব্য করেন।ভবিষ্যতে ক্রিকেটারদের বেতন ও পারিশ্রমিক পারফরম্যান্সভিত্তিক করার ইঙ্গিতও দেন তিনি। নাজমুল বলেন, এটি তার ব্যক্তিগত মত হলেও সামনে বোর্ড সভায় এমন সিদ্ধান্ত আলোচনায় আসতে পারে। মাঠে পারফরম্যান্স না থাকলে দায়ভার ক্রিকেটারদেরই নিতে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×