হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, নতুন দায়িত্বে শায়া মোহসেন জিনদানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন


সানা, ১৬ জানুয়ারি – ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শায়া মোহসেন জিনদানি, যিনি এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সালেম বিন ব্রেইক সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। কাউন্সিল সেই পদত্যাগ গ্রহণ করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিনদানির নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সাবা বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদি আরবে আশ্রয় নেন। এরপর হুথিদের দমন এবং মনসুর আল হাদীর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে সৌদি আরব নিজেদের সেনা, সংযুক্ত আরব আমিরাতের বাহিনী এবং ইয়েমেনের সেনাদের নিয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে।

এই জোট ২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় ১১ বছর ধরে হুথিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের সংঘাত চলছে। বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে, আর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত ইয়েমেন প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।

দক্ষিণ ইয়েমেনের এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই দেশটির প্রধানমন্ত্রীর পদে এই পরিবর্তন এলো।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, নতুন দায়িত্বে শায়া মোহসেন জিনদানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পদত্যাগ করলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, নতুন দায়িত্বে শায়া মোহসেন জিনদানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সানা, ১৬ জানুয়ারি – ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শায়া মোহসেন জিনদানি, যিনি এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।গতকাল বৃহস্পতিবার সালেম বিন ব্রেইক সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। কাউন্সিল সেই পদত্যাগ গ্রহণ করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিনদানির নাম ঘোষণা করা হয়।ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সাবা বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদি আরবে আশ্রয় নেন। এরপর হুথিদের দমন এবং মনসুর আল হাদীর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে সৌদি আরব নিজেদের সেনা, সংযুক্ত আরব আমিরাতের বাহিনী এবং ইয়েমেনের সেনাদের নিয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে।এই জোট ২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় ১১ বছর ধরে হুথিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের সংঘাত চলছে। বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে, আর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত ইয়েমেন প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।দক্ষিণ ইয়েমেনের এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই দেশটির প্রধানমন্ত্রীর পদে এই পরিবর্তন এলো।এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×