হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লাদাখে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সৈন্য নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ জুন ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৯ জুন – চীন সীমান্তবর্তী লাদাখে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। ওই সময় একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ সেনার সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

লাদাখের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা, যিনি লেহতে কর্মরত আছেন, তিনি ইটিভি ভারতকে বলেছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার সেনা চৌকিটি লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আসলে কী ঘটেছে সেটি জানা গেলে বিস্তারিত জানানো হবে।

অপর সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দৌলতবেগ ওলিদির মন্দির মোড়ে ট্যাংক নিয়ে বোধি নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। যখন ট্যাংকটি নদীতে ছিল তখন হঠাৎ করে পানি বাড়তে থাকে। এরপর খুব অল্প সময়ের মধ্যে ট্যাংক ও এর ভেতর থাকা সেনারা তলিয়ে যান।

ইটিভি ভারত পাঁচ সেনার মরদেহ উদ্ধারের তথ্য জানালেও এনডিটিভি বলেছে, রিপোর্ট লেখা পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি চারজন এখনও নিখোঁজ রয়েছেন।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৯ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লাদাখে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সৈন্য নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লাদাখে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সৈন্য নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ জুন ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৯ জুন – চীন সীমান্তবর্তী লাদাখে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এক সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। ওই সময় একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ সেনার সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন বলে জানা গেছে।লাদাখের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা, যিনি লেহতে কর্মরত আছেন, তিনি ইটিভি ভারতকে বলেছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানকার সেনা চৌকিটি লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আসলে কী ঘটেছে সেটি জানা গেলে বিস্তারিত জানানো হবে।অপর সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দৌলতবেগ ওলিদির মন্দির মোড়ে ট্যাংক নিয়ে বোধি নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। যখন ট্যাংকটি নদীতে ছিল তখন হঠাৎ করে পানি বাড়তে থাকে। এরপর খুব অল্প সময়ের মধ্যে ট্যাংক ও এর ভেতর থাকা সেনারা তলিয়ে যান।ইটিভি ভারত পাঁচ সেনার মরদেহ উদ্ধারের তথ্য জানালেও এনডিটিভি বলেছে, রিপোর্ট লেখা পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি চারজন এখনও নিখোঁজ রয়েছেন।সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ২৯ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×