হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ জানুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠককে বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি।

শুক্রবার (১৬ জানুয়ারি) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি সময়ে তার বাইপাস সার্জারির পর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল।

এ বিষয়ে নয়াদিল্লি বলছে, বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ করে থাকেন। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠকও সেই ধারাবাহিক যোগাযোগেরই অংশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্রিফিংয়ে সাক্ষাৎকারটির প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক নিয়ে জানতে চাইলে মুখপাত্র রণধীর জয়েসওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবেই ভারতের হাইকমিশনের কর্মকর্তারা বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। যাদের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে বৈঠকটিকেও একই প্রেক্ষাপটে দেখা উচিত।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ জানুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠককে বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি।শুক্রবার (১৬ জানুয়ারি) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল।এর আগে গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি সময়ে তার বাইপাস সার্জারির পর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল।এ বিষয়ে নয়াদিল্লি বলছে, বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ করে থাকেন। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠকও সেই ধারাবাহিক যোগাযোগেরই অংশ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্রিফিংয়ে সাক্ষাৎকারটির প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক নিয়ে জানতে চাইলে মুখপাত্র রণধীর জয়েসওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবেই ভারতের হাইকমিশনের কর্মকর্তারা বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। যাদের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে বৈঠকটিকেও একই প্রেক্ষাপটে দেখা উচিত। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×