হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে মৃত্যুদণ্ড স্থগিত করায় ধন্যবাদ জানালেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৭ জানুয়ারি – ইরানে রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির সরকারের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিরল ইতিবাচক মন্তব্য করেন।

ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে ট্রাম্প বলেন, “ইরান ৮০০–এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। আমি তাদের এই সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান জানাই।”

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বিষয়টি উল্লেখ করে সংক্ষিপ্তভাবে লেখেন, “ধন্যবাদ!”

ইরানে চলমান বিক্ষোভের সময় সরকার যদি গণহারে মানুষ হত্যা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে—এমন হুঁশিয়ারির কয়েক দিনের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। যদিও বর্তমানে দেশটিতে বিক্ষোভ অনেকটাই কমে এসেছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে। তবে ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলছে, ইরান মৃত্যুদণ্ড স্থগিত রাখায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনা আপাতত কমেছে।

তবে ইরান সরকারের কার সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি এই তথ্য পেয়েছেন, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট করেননি। এদিকে অভিযোগ রয়েছে, কঠোর দমন-পীড়নের মাধ্যমে ইরানে হাজারো মানুষ নিহত হয়ে বিক্ষোভ স্তিমিত করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ধর্মীয় শাসনের বিরুদ্ধে রূপ নেয়। বর্তমানে রাজধানী তেহরানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, যদিও ইন্টারনেট ব্ল্যাকআউট এখনো পুরোপুরি ওঠেনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৯৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি আশা করেন মার্কিন প্রেসিডেন্ট তার অবস্থান থেকে সরে আসবেন না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানে মৃত্যুদণ্ড স্থগিত করায় ধন্যবাদ জানালেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে মৃত্যুদণ্ড স্থগিত করায় ধন্যবাদ জানালেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৭ জানুয়ারি – ইরানে রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির সরকারের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিরল ইতিবাচক মন্তব্য করেন।ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে ট্রাম্প বলেন, “ইরান ৮০০–এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। আমি তাদের এই সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান জানাই।”নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বিষয়টি উল্লেখ করে সংক্ষিপ্তভাবে লেখেন, “ধন্যবাদ!”ইরানে চলমান বিক্ষোভের সময় সরকার যদি গণহারে মানুষ হত্যা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে—এমন হুঁশিয়ারির কয়েক দিনের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। যদিও বর্তমানে দেশটিতে বিক্ষোভ অনেকটাই কমে এসেছে।মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে। তবে ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলছে, ইরান মৃত্যুদণ্ড স্থগিত রাখায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনা আপাতত কমেছে।তবে ইরান সরকারের কার সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি এই তথ্য পেয়েছেন, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট করেননি। এদিকে অভিযোগ রয়েছে, কঠোর দমন-পীড়নের মাধ্যমে ইরানে হাজারো মানুষ নিহত হয়ে বিক্ষোভ স্তিমিত করা হয়েছে।গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ধর্মীয় শাসনের বিরুদ্ধে রূপ নেয়। বর্তমানে রাজধানী তেহরানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, যদিও ইন্টারনেট ব্ল্যাকআউট এখনো পুরোপুরি ওঠেনি।যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৯৭ জনে দাঁড়িয়েছে।এদিকে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি আশা করেন মার্কিন প্রেসিডেন্ট তার অবস্থান থেকে সরে আসবেন না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×