হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপ ইস্যুতে বিসিবি-আইসিসির বৈঠক শেষে যা জানা গেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন


ঢাকা, ১৭ জানুয়ারি – ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি অচলাবস্থা কাটেনি। ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদলের বৈঠক হলেও বাংলাদেশ তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানাবে আইসিসি।

এর আগে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে কঠোর অবস্থান নেয় বিসিবি। আইসিসির একাধিক অনুরোধ সত্ত্বেও সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি না হওয়ায় সরাসরি আলোচনায় বসে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে সেই আলোচনাতেও সমাধান আসেনি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

গত বুধবার ভিডিও কনফারেন্সে দুই পক্ষের আলোচনা প্রায় ভেস্তে যাওয়ার উপক্রম হয়। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অসন্তোষ প্রকাশ করলে পরিস্থিতি আরও জটিল হয়। এরপরও সমঝোতার চেষ্টা হিসেবে ঢাকায় সরাসরি বৈঠকে অংশ নেন আইসিসির জ্যেষ্ঠ কর্মকর্তা।

সংকটের মূল কারণ হিসেবে উঠে এসেছে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা এবং মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্ক। আইসিসির নিরাপত্তা মূল্যায়নে ভারতে হুমকির মাত্রা কম থেকে মাঝারি বলা হলেও বিসিবি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, সম্ভাব্য সাম্প্রদায়িক সহিংসতার ক্ষেত্রে খেলোয়াড়রা ঝুঁকিতে পড়তে পারেন। এ বিষয়ে বৈঠকে ভারতীয় রাজনৈতিক নেতাদের কিছু মন্তব্যের প্রসঙ্গও ওঠে।

আইসিসি জানায়, কেবল অনুমান বা কাল্পনিক পরিস্থিতির ভিত্তিতে কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে না। তবে হুমকির মাত্রা বাড়লে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিসিবি এখনো তাদের নিজস্ব নিরাপত্তা প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে আইসিসি বা বিসিসিআইয়ের কাছে জমা দেয়নি।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বকাপ ইস্যুতে বিসিবি-আইসিসির বৈঠক শেষে যা জানা গেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপ ইস্যুতে বিসিবি-আইসিসির বৈঠক শেষে যা জানা গেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ জানুয়ারি – ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি অচলাবস্থা কাটেনি। ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদলের বৈঠক হলেও বাংলাদেশ তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানাবে আইসিসি।এর আগে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে কঠোর অবস্থান নেয় বিসিবি। আইসিসির একাধিক অনুরোধ সত্ত্বেও সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি না হওয়ায় সরাসরি আলোচনায় বসে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে সেই আলোচনাতেও সমাধান আসেনি।গত বুধবার ভিডিও কনফারেন্সে দুই পক্ষের আলোচনা প্রায় ভেস্তে যাওয়ার উপক্রম হয়। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অসন্তোষ প্রকাশ করলে পরিস্থিতি আরও জটিল হয়। এরপরও সমঝোতার চেষ্টা হিসেবে ঢাকায় সরাসরি বৈঠকে অংশ নেন আইসিসির জ্যেষ্ঠ কর্মকর্তা।সংকটের মূল কারণ হিসেবে উঠে এসেছে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা এবং মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্ক। আইসিসির নিরাপত্তা মূল্যায়নে ভারতে হুমকির মাত্রা কম থেকে মাঝারি বলা হলেও বিসিবি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, সম্ভাব্য সাম্প্রদায়িক সহিংসতার ক্ষেত্রে খেলোয়াড়রা ঝুঁকিতে পড়তে পারেন। এ বিষয়ে বৈঠকে ভারতীয় রাজনৈতিক নেতাদের কিছু মন্তব্যের প্রসঙ্গও ওঠে।আইসিসি জানায়, কেবল অনুমান বা কাল্পনিক পরিস্থিতির ভিত্তিতে কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে না। তবে হুমকির মাত্রা বাড়লে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিসিবি এখনো তাদের নিজস্ব নিরাপত্তা প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে আইসিসি বা বিসিসিআইয়ের কাছে জমা দেয়নি।এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×