হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশের সম্ভাবনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন


ঢাকা, ১৮ জানুয়ারি – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার (১৮ জানুয়ারি) প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ বিকেল কিংবা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এই কাজটি বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে। পাশাপাশি ফল প্রস্তুতের কাজেও বেশ অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি জানান, সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে রবিবারই ফল প্রকাশ করা সম্ভব হতে পারে। কোনো কারণে আজ ফল প্রকাশ করা না গেলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।

এ ছাড়া প্রতি শূন্যপদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, সে বিষয়েও আলোচনা চলছে বলে তিনি জানান। এর আগে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাইভায় ডাকার সিদ্ধান্ত ছিল।

তবে সাম্প্রতিক সময়ে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ওঠায় সেই সংখ্যা বাড়িয়ে পাঁচজন করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া গেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশের সম্ভাবনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশের সম্ভাবনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ জানুয়ারি – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রবিবার (১৮ জানুয়ারি) প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ বিকেল কিংবা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এই কাজটি বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে। পাশাপাশি ফল প্রস্তুতের কাজেও বেশ অগ্রগতি হয়েছে।তিনি জানান, সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে রবিবারই ফল প্রকাশ করা সম্ভব হতে পারে। কোনো কারণে আজ ফল প্রকাশ করা না গেলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।এ ছাড়া প্রতি শূন্যপদের বিপরীতে কতজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, সে বিষয়েও আলোচনা চলছে বলে তিনি জানান। এর আগে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাইভায় ডাকার সিদ্ধান্ত ছিল।তবে সাম্প্রতিক সময়ে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ওঠায় সেই সংখ্যা বাড়িয়ে পাঁচজন করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া গেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×