হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিচারপতিদের প্রতি মমতার আহ্বান, সংবিধান ও গণতন্ত্র রক্ষা করুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:১০ অপরাহ্ন


কলকাতা, ১৮ জানুয়ারি – সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে সংবিধান ও গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ছাড়াও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বিচারপতিদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সংবিধানকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হবে। গণতন্ত্রকেও রক্ষা করতে হবে। ইতিহাস, ভূগোল ও সীমান্ত যেন সুরক্ষিত থাকে, সে বিষয়েও নজর দিতে হবে।

এজেন্সি প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, এখন মানুষের ভাবমূর্তি নষ্ট করাই যেন ট্রেন্ড হয়ে গেছে। কিছু এজেন্সি ইচ্ছাকৃতভাবে মানুষকে অপমান করছে। তিনি বলেন, দয়া করে মানুষকে বাঁচান।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি নিজের জন্য নয়, গণতন্ত্রকে বাঁচানোর জন্য বলছি। মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আমরা আপনাদের কাস্টডিতে আছি। আপনারাই রক্ষা করুন। কেউ আপনাদের ঊর্ধ্বে নয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের উপস্থিতিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিচারপতিদের প্রতি মমতার আহ্বান, সংবিধান ও গণতন্ত্র রক্ষা করুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিচারপতিদের প্রতি মমতার আহ্বান, সংবিধান ও গণতন্ত্র রক্ষা করুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৮ জানুয়ারি – সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে সংবিধান ও গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ছাড়াও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও অনুষ্ঠানে অংশ নেন।বিচারপতিদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সংবিধানকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হবে। গণতন্ত্রকেও রক্ষা করতে হবে। ইতিহাস, ভূগোল ও সীমান্ত যেন সুরক্ষিত থাকে, সে বিষয়েও নজর দিতে হবে।এজেন্সি প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, এখন মানুষের ভাবমূর্তি নষ্ট করাই যেন ট্রেন্ড হয়ে গেছে। কিছু এজেন্সি ইচ্ছাকৃতভাবে মানুষকে অপমান করছে। তিনি বলেন, দয়া করে মানুষকে বাঁচান।এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি নিজের জন্য নয়, গণতন্ত্রকে বাঁচানোর জন্য বলছি। মানুষকে বাঁচান, দেশকে বাঁচান। আমরা আপনাদের কাস্টডিতে আছি। আপনারাই রক্ষা করুন। কেউ আপনাদের ঊর্ধ্বে নয়।অনুষ্ঠানে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের উপস্থিতিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×