হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠনের ঘোষণা তারেক রহমানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৮ অপরাহ্ন


ঢাকা, ১৮ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট গঠন করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান ২০২৪–এ শহীদ পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ, চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য এই ডিপার্টমেন্ট কাজ করবে। রাষ্ট্রীয় উদ্যোগে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং দলমত নির্বিশেষে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি অতীতে মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল। একই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের দেখভাল করাও রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করে দলটি।

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে শোক আর বেদনার পুনরাবৃত্তি চলতেই থাকবে। তাই এখন প্রয়োজন গণতন্ত্রের বিজয় নিশ্চিত করা।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠনের ঘোষণা তারেক রহমানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠনের ঘোষণা তারেক রহমানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট গঠন করা হবে।রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান ২০২৪–এ শহীদ পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ, চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য এই ডিপার্টমেন্ট কাজ করবে। রাষ্ট্রীয় উদ্যোগে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং দলমত নির্বিশেষে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, বিএনপি অতীতে মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল। একই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের দেখভাল করাও রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করে দলটি।আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে শোক আর বেদনার পুনরাবৃত্তি চলতেই থাকবে। তাই এখন প্রয়োজন গণতন্ত্রের বিজয় নিশ্চিত করা।এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×