হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় সিএনজির নিহত যাত্রির আঙ্গুলের ছাপেও পরিচয় মিলেনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ আগস্ট ২০২২, ০৮:২৭ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজি-চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহতের ঘটনায় শেষ পর্যন্তও একজনের পরিচয় মিলেনি। ওই ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তাদের রিপোর্ট নেগেটিভ আসায় বেওয়ারিশ হিসেবে মরদেহটি কক্সবাজার বড় কবরস্থানে দাফন করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় কোন মিলেনি।

নিহতরা হলেন, উখিয়ার হলদিয়াপালং বড়বিল পাগলিরবিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০), পাগলির বিলের মৃত গুড়া মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামুর মেরংলোয়র ফতেহপুরের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক সাইফুল আলম জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেয়ার পথে মারা যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, বাকি নিহত একজনের পরিচয় মিলছিল না। তাই পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআই’র সহযোগিতা নেয়া হয়েছে। পুলিশের এ দুই বিভাগ নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে যান। তাদের রিপোর্ট নেগেটিভ আসায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
পরিচয় সনাক্ত হওয়া অপর তিনজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় শনিবার সন্ধ্যায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় সিএনজির নিহত যাত্রির আঙ্গুলের ছাপেও পরিচয় মিলেনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় সিএনজির নিহত যাত্রির আঙ্গুলের ছাপেও পরিচয় মিলেনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট ২০২২, ০৮:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজি-চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহতের ঘটনায় শেষ পর্যন্তও একজনের পরিচয় মিলেনি। ওই ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের রিপোর্ট নেগেটিভ আসায় বেওয়ারিশ হিসেবে মরদেহটি কক্সবাজার বড় কবরস্থানে দাফন করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় কোন মিলেনি। নিহতরা হলেন, উখিয়ার হলদিয়াপালং বড়বিল পাগলিরবিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০), পাগলির বিলের মৃত গুড়া মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামুর মেরংলোয়র ফতেহপুরের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১)। শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক সাইফুল আলম জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেয়ার পথে মারা যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, বাকি নিহত একজনের পরিচয় মিলছিল না। তাই পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআই’র সহযোগিতা নেয়া হয়েছে। পুলিশের এ দুই বিভাগ নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে যান। তাদের রিপোর্ট নেগেটিভ আসায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। পরিচয় সনাক্ত হওয়া অপর তিনজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় শনিবার সন্ধ্যায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×