হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন


ওয়াশিংটন, ২২ জানুয়ারি – সরকারবিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের দমন–পীড়নের কারণে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন করেছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারে সাংবাদিক জোয়ে কেরনেন ট্রাম্পকে প্রশ্ন করেন, “ইরানের পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। সেখানে কি মার্কিন সামরিক পদক্ষেপের কোনো পরিকল্পনা আছে আপনার, জনাব প্রেসিডেন্ট?”

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এর জবাবে ট্রাম্প বলেন, “না, আমি আশা করছি ভবিষ্যতে (ইরানের বিরুদ্ধে) কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আপাতত বিষয়টি স্থগিত আছে। তারা রাস্তায় নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে—এটা আমার কাছে বড় বিষয়। তবে এটাও সত্য যে তারা ৮৩৭ জনের ফাঁসির দণ্ড বাতিল করেছে। এই ৮৩৭ জনের বেশিরভাগই তরুণ।”

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর অল্প সময়ের মধ্যেই দেশটির ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ, আর প্রতিদিনই এর তীব্রতা বাড়তে থাকে।

বিক্ষোভ দমনে ইরান সরকার ইতোমধ্যে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। একই সঙ্গে দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়।

ট্রাম্পের সেই হুমকির পর এসব আন্দোলনকারীর ফাঁসি কার্যকর স্থগিত করে ইরান। ওই সময় দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে ধন্যবাদও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২২ জানুয়ারি – সরকারবিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের দমন–পীড়নের কারণে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন করেছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে।এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারে সাংবাদিক জোয়ে কেরনেন ট্রাম্পকে প্রশ্ন করেন, “ইরানের পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। সেখানে কি মার্কিন সামরিক পদক্ষেপের কোনো পরিকল্পনা আছে আপনার, জনাব প্রেসিডেন্ট?”এর জবাবে ট্রাম্প বলেন, “না, আমি আশা করছি ভবিষ্যতে (ইরানের বিরুদ্ধে) কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আপাতত বিষয়টি স্থগিত আছে। তারা রাস্তায় নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে—এটা আমার কাছে বড় বিষয়। তবে এটাও সত্য যে তারা ৮৩৭ জনের ফাঁসির দণ্ড বাতিল করেছে। এই ৮৩৭ জনের বেশিরভাগই তরুণ।”জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর অল্প সময়ের মধ্যেই দেশটির ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ, আর প্রতিদিনই এর তীব্রতা বাড়তে থাকে।বিক্ষোভ দমনে ইরান সরকার ইতোমধ্যে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। একই সঙ্গে দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়।ট্রাম্পের সেই হুমকির পর এসব আন্দোলনকারীর ফাঁসি কার্যকর স্থগিত করে ইরান। ওই সময় দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে ধন্যবাদও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এনএন/ ২২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×