হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বহর, জানালেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৩ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি মার্কিন যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বহর ব্যবহার করার প্রয়োজন পড়বে না। একই সঙ্গে ইরানকে আবারও সতর্ক করে তিনি বিক্ষোভকারীদের হত্যা এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার আহ্বান জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ কয়েকটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। পাশাপাশি ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এক কর্মকর্তা বলেন, এই মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর সুরক্ষা বাড়বে এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতাও যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, “অনেক জাহাজ ওই দিকে যাচ্ছে, শুধুই সতর্কতার জন্য। আমি চাই না কোনো কিছু ঘটুক, তবে আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।”

আরেক পর্যায়ে তিনি বলেন, “আমাদের একটি নৌবহর সেখানে যাচ্ছে এবং হয়তো সেটি ব্যবহার করতেই হবে না।”

বৃহস্পতিবার আবারও একই দাবি করে ট্রাম্প বলেন, তার হুমকির পর ইরান প্রায় ৮৪০টি ফাঁসি কার্যকর করা বাতিল করেছে। তিনি বলেন, “আমি বলেছিলাম, যদি তারা ওই মানুষগুলোকে ফাঁসি দেয়, তাহলে এমন আঘাত আসবে যা তারা আগে কখনও দেখেনি।”

তিনি আরও দাবি করেন, নির্ধারিত সময়ের মাত্র এক ঘণ্টা আগে ওই ফাঁসিগুলো বাতিল করা হয়েছে, যা তিনি একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।

এর আগে উত্তেজনার সময়ে যুক্তরাষ্ট্র প্রায়ই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে, যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরক্ষামূলক ছিল। তবে গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হামলার আগে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছিল ওয়াশিংটন।

ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, জুনে চালানো হামলার পর ইরান যদি পুনরায় পারমাণবিক কর্মসূচি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বহর, জানালেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বহর, জানালেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৩ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি মার্কিন যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বহর ব্যবহার করার প্রয়োজন পড়বে না। একই সঙ্গে ইরানকে আবারও সতর্ক করে তিনি বিক্ষোভকারীদের হত্যা এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার আহ্বান জানান।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ কয়েকটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। পাশাপাশি ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।এক কর্মকর্তা বলেন, এই মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর সুরক্ষা বাড়বে এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতাও যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, “অনেক জাহাজ ওই দিকে যাচ্ছে, শুধুই সতর্কতার জন্য। আমি চাই না কোনো কিছু ঘটুক, তবে আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।”আরেক পর্যায়ে তিনি বলেন, “আমাদের একটি নৌবহর সেখানে যাচ্ছে এবং হয়তো সেটি ব্যবহার করতেই হবে না।”বৃহস্পতিবার আবারও একই দাবি করে ট্রাম্প বলেন, তার হুমকির পর ইরান প্রায় ৮৪০টি ফাঁসি কার্যকর করা বাতিল করেছে। তিনি বলেন, “আমি বলেছিলাম, যদি তারা ওই মানুষগুলোকে ফাঁসি দেয়, তাহলে এমন আঘাত আসবে যা তারা আগে কখনও দেখেনি।”তিনি আরও দাবি করেন, নির্ধারিত সময়ের মাত্র এক ঘণ্টা আগে ওই ফাঁসিগুলো বাতিল করা হয়েছে, যা তিনি একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন।এর আগে উত্তেজনার সময়ে যুক্তরাষ্ট্র প্রায়ই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে, যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরক্ষামূলক ছিল। তবে গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হামলার আগে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছিল ওয়াশিংটন।ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, জুনে চালানো হামলার পর ইরান যদি পুনরায় পারমাণবিক কর্মসূচি শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×