হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাহাড়তলী এলাকার ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে সে মারা যায়।

ডেঙ্গুতে মারা যাওয়া তানভীর আহমদ (১৪) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা ও কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার আরবি প্রভাষক আবদুর রহিমের ছেলে। সে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তানভীরের চাচা জসিম উদ্দিন জানান, জ্বরে আক্রান্ত হলে শুক্রবার তানভীরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর জানা যায় সে ডেঙ্গু আক্রান্ত। এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। কোনো উন্নতি হয়নি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই গভীর রাতে সে মারা যায়।

তিনি আরও জানান, বুধবার বিকেলে পাহাড়তলী রহমানিয়া মাদরাসা মাঠে তানভীরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষার্থীকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার তিনদিন পর হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা খুবই গুরুতর ছিল, আমরা আইসিইউতে নিয়ে যথাসাধ্য চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পাহাড়তলী এলাকার ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্রের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাহাড়তলী এলাকার ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন
Print Image
ডেঙ্গু আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে সে মারা যায়। ডেঙ্গুতে মারা যাওয়া তানভীর আহমদ (১৪) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা ও কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার আরবি প্রভাষক আবদুর রহিমের ছেলে। সে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তানভীরের চাচা জসিম উদ্দিন জানান, জ্বরে আক্রান্ত হলে শুক্রবার তানভীরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর জানা যায় সে ডেঙ্গু আক্রান্ত। এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। কোনো উন্নতি হয়নি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই গভীর রাতে সে মারা যায়। তিনি আরও জানান, বুধবার বিকেলে পাহাড়তলী রহমানিয়া মাদরাসা মাঠে তানভীরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষার্থীকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার তিনদিন পর হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা খুবই গুরুতর ছিল, আমরা আইসিইউতে নিয়ে যথাসাধ্য চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×