হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৩ জানুয়ারি – জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির মানবিক ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, সংস্থাটি থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের লক্ষ্য ছিল ডব্লিউএইচও থেকে বের হয়ে যাওয়া।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরই ডব্লিউএইচওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সফল হননি। তবে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথমদিনই এ বিষয়ে তিনি নির্বাহী আদেশ জারি করেন। এতে আইনিভাবে যুক্তরাষ্ট্রের সংস্থা থেকে বের হওয়ার পথ তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের জন্য শর্ত ছিল, বের হওয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক বছরের নোটিশ দিতে হবে এবং সব পাওনা পরিশোধ করতে হবে।

সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছে এখনো ২৬০ মিলিয়ন ডলার পাওনা আছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনিরা হয়তো এই অর্থ পরিশোধ করবে না।

সংস্থাটির এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বের হতে পারবে না এবং এটি আইনবিরোধীভাবে করা সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ আদায়ের কোনো ক্ষমতা সংস্থার নেই, স্বীকার করেন তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৩ জানুয়ারি – জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির মানবিক ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, সংস্থাটি থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের লক্ষ্য ছিল ডব্লিউএইচও থেকে বের হয়ে যাওয়া।প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরই ডব্লিউএইচওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সফল হননি। তবে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথমদিনই এ বিষয়ে তিনি নির্বাহী আদেশ জারি করেন। এতে আইনিভাবে যুক্তরাষ্ট্রের সংস্থা থেকে বের হওয়ার পথ তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের জন্য শর্ত ছিল, বের হওয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক বছরের নোটিশ দিতে হবে এবং সব পাওনা পরিশোধ করতে হবে।সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছে এখনো ২৬০ মিলিয়ন ডলার পাওনা আছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনিরা হয়তো এই অর্থ পরিশোধ করবে না।সংস্থাটির এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বের হতে পারবে না এবং এটি আইনবিরোধীভাবে করা সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ আদায়ের কোনো ক্ষমতা সংস্থার নেই, স্বীকার করেন তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×