হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলেও সমর্থন থাকবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২৪ জানুয়ারি – বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি মনে করেন, নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারতে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে।

নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল। তবে আইসিসি এই অনুরোধ মেনে নেনি। পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, পাকিস্তানও বয়কট করতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ইতিমধ্যেই বলেছেন, পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করা উচিত। তবে পিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেভাগেই জানিয়েছেন, পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তিনি তার পক্ষে থাকবেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, “বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। এটি কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এর পক্ষে থাকব। মহসিন নাকভি সব দিক ভালোভাবে বোঝেন, তার সিদ্ধান্তই সঠিক হবে এবং সেটিতে অটল থাকা উচিত।”

নাজাম শেঠি আইসিসির সমালোচনা করে বলেন, বড় বড় সিদ্ধান্তে সংস্থাটি ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে। তিনি বলেন, “প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলোর এখনই একত্রে দাঁড়ানো দরকার। একবার এটি ঘটলে আইসিসি বুঝতে পারবে, এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের আবেদন আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল। বিসিবির একটি বৈধ কারণ ছিল। সেখানে উত্তেজনা ও হুমকির বিষয় আছে। কিন্তু আইসিসি বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি পক্ষপাত ছিল, সিদ্ধান্তও ভারতের পছন্দ অনুযায়ী এসেছে।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলেও সমর্থন থাকবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলেও সমর্থন থাকবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৪ জানুয়ারি – বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি মনে করেন, নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারতে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে।নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল। তবে আইসিসি এই অনুরোধ মেনে নেনি। পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, পাকিস্তানও বয়কট করতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ইতিমধ্যেই বলেছেন, পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করা উচিত। তবে পিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেভাগেই জানিয়েছেন, পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তিনি তার পক্ষে থাকবেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, “বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। এটি কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এর পক্ষে থাকব। মহসিন নাকভি সব দিক ভালোভাবে বোঝেন, তার সিদ্ধান্তই সঠিক হবে এবং সেটিতে অটল থাকা উচিত।”নাজাম শেঠি আইসিসির সমালোচনা করে বলেন, বড় বড় সিদ্ধান্তে সংস্থাটি ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে। তিনি বলেন, “প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলোর এখনই একত্রে দাঁড়ানো দরকার। একবার এটি ঘটলে আইসিসি বুঝতে পারবে, এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।”তিনি আরও বলেন, “বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের আবেদন আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল। বিসিবির একটি বৈধ কারণ ছিল। সেখানে উত্তেজনা ও হুমকির বিষয় আছে। কিন্তু আইসিসি বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি পক্ষপাত ছিল, সিদ্ধান্তও ভারতের পছন্দ অনুযায়ী এসেছে।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×