হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ ৪ জন নিহত, অল্পের জন্য প্রাণে বাঁচল ৩ শিশু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৪ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে এক ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। ঘটনার সময় বাড়ির ভেতরে থাকা তিনটি শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জর্জিয়ার লরেন্সভিল শহরের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

আটলান্টায় ভারতীয় কনস্যুলেট জেনারেল গুলিবর্ষণের ঘটনায় শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কনস্যুলেট অফিস জানায়, পারিবারিক কলহের জেরে ঘটে যাওয়া এই মর্মান্তিক গুলির ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। ওই ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে কনস্যুলেট অফিস।

স্থানীয় সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি বিজয় কুমার (৫১)। তিনি আটলান্টার বাসিন্দা। গুইনেট কাউন্টি পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন কুমারের স্ত্রী ভারতীয় নাগরিক মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর হামলা, চারজনকে নৃশংসভাবে হত্যা, শিশুদের বিরুদ্ধে একটি প্রথম ডিগ্রির নিষ্ঠুরতা এবং দুটি তৃতীয় ডিগ্রির নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুক্তরাষ্ট্রে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ ৪ জন নিহত, অল্পের জন্য প্রাণে বাঁচল ৩ শিশু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ ৪ জন নিহত, অল্পের জন্য প্রাণে বাঁচল ৩ শিশু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৪ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে এক ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। ঘটনার সময় বাড়ির ভেতরে থাকা তিনটি শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) জর্জিয়ার লরেন্সভিল শহরের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।আটলান্টায় ভারতীয় কনস্যুলেট জেনারেল গুলিবর্ষণের ঘটনায় শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কনস্যুলেট অফিস জানায়, পারিবারিক কলহের জেরে ঘটে যাওয়া এই মর্মান্তিক গুলির ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। ওই ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে কনস্যুলেট অফিস।স্থানীয় সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি বিজয় কুমার (৫১)। তিনি আটলান্টার বাসিন্দা। গুইনেট কাউন্টি পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন কুমারের স্ত্রী ভারতীয় নাগরিক মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর হামলা, চারজনকে নৃশংসভাবে হত্যা, শিশুদের বিরুদ্ধে একটি প্রথম ডিগ্রির নিষ্ঠুরতা এবং দুটি তৃতীয় ডিগ্রির নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×