হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন (ইসি) বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোটকেন্দ্রে পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিদেশি পর্যবেক্ষক হিসেবে প্রায় ৫০০ জন প্রতিনিধি থাকবেন।

সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই চূড়ান্ত তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসির তথ্যানুযায়ী, ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থা কেন্দ্রীয় পর্যবেক্ষকের হিসাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যবেক্ষকের হিসাবে ৪৭ হাজার ৪৫৭ জন চেয়েছে। কেন্দ্রীয়ভাবে চাহিদা দেওয়া পর্যবেক্ষকরা নিজেদের এলাকার ভোটার থাকা আসনগুলো বাদ দিয়ে অন্য এলাকায় ভোট পর্যবেক্ষণ করতে পারবেন, জানায় ইসি।

এর আগে রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিদেশি মিশন ও জাতিসংঘ প্রতিনিধিদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহও পর্যবেক্ষকের সংখ্যা তুলে ধরেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটাররা ব্যালট পেপারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের রায় প্রদান করবেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন (ইসি) বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোটকেন্দ্রে পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিদেশি পর্যবেক্ষক হিসেবে প্রায় ৫০০ জন প্রতিনিধি থাকবেন।সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই চূড়ান্ত তথ্য জানানো হয়েছে।ইসির তথ্যানুযায়ী, ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থা কেন্দ্রীয় পর্যবেক্ষকের হিসাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যবেক্ষকের হিসাবে ৪৭ হাজার ৪৫৭ জন চেয়েছে। কেন্দ্রীয়ভাবে চাহিদা দেওয়া পর্যবেক্ষকরা নিজেদের এলাকার ভোটার থাকা আসনগুলো বাদ দিয়ে অন্য এলাকায় ভোট পর্যবেক্ষণ করতে পারবেন, জানায় ইসি।এর আগে রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিদেশি মিশন ও জাতিসংঘ প্রতিনিধিদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহও পর্যবেক্ষকের সংখ্যা তুলে ধরেন।ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটাররা ব্যালট পেপারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের রায় প্রদান করবেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×