হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ আরোহীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন


বোগোতা, ২৯ জানুয়ারি – কলম্বিয়ায় একটি বিমান দুর্ঘটনায় এক আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত হয়েছেন। বোগোতা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি পাহাড়ি এলাকায় কলম্বিয়ার এক আইনপ্রণেতাসহ ১৫ জন যাত্রী বহনকারী টুইন-প্রোপেলার বিমান বিধ্বস্ত হয়। এতে যাত্রী এবং ক্রুসহ সব আরোহী প্রাণ হারান। খবর এএফপির।

কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে বিমানটি উড্ডয়ন করেছিল এবং দুপুরের দিকে ওকানায় অবতরণের কিছুক্ষণ আগে ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা পরিচালিত ফ্লাইটটিতে ১৩ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিমানের কোনো আরোহীই বেঁচে নেই।

স্থানীয় পত্রিকা সেমানাকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর সান্তান্দা রাজ্যের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানিয়েছেন, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রেসিডেন্ট গুস্তাভে পেট্রো সামাজিক মাধ্যম এক্সে পোস্টে লিখেছেন, এক কলম্বিয়ান আইনপ্রণেতা এবং আইনসভার এক প্রার্থী ওই প্লেনে ছিলেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ আরোহীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ আরোহীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বোগোতা, ২৯ জানুয়ারি – কলম্বিয়ায় একটি বিমান দুর্ঘটনায় এক আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত হয়েছেন। বোগোতা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি পাহাড়ি এলাকায় কলম্বিয়ার এক আইনপ্রণেতাসহ ১৫ জন যাত্রী বহনকারী টুইন-প্রোপেলার বিমান বিধ্বস্ত হয়। এতে যাত্রী এবং ক্রুসহ সব আরোহী প্রাণ হারান। খবর এএফপির।কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে বিমানটি উড্ডয়ন করেছিল এবং দুপুরের দিকে ওকানায় অবতরণের কিছুক্ষণ আগে ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা পরিচালিত ফ্লাইটটিতে ১৩ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিমানের কোনো আরোহীই বেঁচে নেই।স্থানীয় পত্রিকা সেমানাকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর সান্তান্দা রাজ্যের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানিয়েছেন, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রেসিডেন্ট গুস্তাভে পেট্রো সামাজিক মাধ্যম এক্সে পোস্টে লিখেছেন, এক কলম্বিয়ান আইনপ্রণেতা এবং আইনসভার এক প্রার্থী ওই প্লেনে ছিলেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×