হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে সরকারের উদ্বেগ ও সংযমের আহ্বান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন


ঢাকা, ২৯ জানুয়ারি – শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয় এবং প্রাণহানির এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করা হয়েছে।

জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকাবস্থায় সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিবৃতিতে দলগুলোর সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে। সব রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী প্রচারণায় যুক্ত সবার প্রতি শান্তি বজায় রাখা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপর জাতির ভবিষ্যৎ নির্ভরশীল উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে।

এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে সরকারের উদ্বেগ ও সংযমের আহ্বান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে সরকারের উদ্বেগ ও সংযমের আহ্বান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জানুয়ারি – শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয় এবং প্রাণহানির এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করা হয়েছে।জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকাবস্থায় সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানিয়েছে।বিবৃতিতে দলগুলোর সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার অনুরোধ জানিয়ে বলা হয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে। সব রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী প্রচারণায় যুক্ত সবার প্রতি শান্তি বজায় রাখা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।বিবৃতিতে শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপর জাতির ভবিষ্যৎ নির্ভরশীল উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে।এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×