কক্সবাজারের পেকুয়া উপজেলায় ২৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা ও বাইম্যাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উত্তর মেহেরনামা ৬ নং ওয়ার্ড আব্দুল হামিদ সিকদার পাড়ার নুরুল হুদার ছেল মুহাম্মদ ফারুক (৪০) ও ৩ নং ওয়ার্ড দক্ষিণ মইয়াদিয়া এলাকার জানু মিয়ার পুত্র রেজাউল করিম (২৬)। এদের মধ্যে ফারুকের কাছে পাওয়া যায় ১৫ পিস ইয়াবা এবং রেজাউলের কাছে পাওয়া যায় ১১ পিস ইয়াবা।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আলম জানান, পৃথক অভিযানে পুলিশ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন




মন্তব্য করুন