হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মানুষকে বিশ্বাস করেই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই— হোয়াইক্যংয়ে পথসভায় শাহজাহান চৌধুরী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীর নির্বাচনী বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ায়।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত পথসভায় বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম উসমান গনী, উপজেলা বিএনপির উপদেষ্টা জালাল মেম্বার, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস, টেকনাফ উপজেলা যুবদলের সদস্যসচিব জুনাইদ আলী চৌধুরী, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ এবং কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান কিংবা ভারত নয়, আমরা এ দেশের মানুষকে বিশ্বাস করি, “ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে নিয়েই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো।”

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

সীমান্ত এলাকার চলমান উত্তেজনার প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, “আপনারা আমাকে চারবার এমপি বানিয়েছেন। কখনো কারও টাকা আত্মসাৎ করেছি কিংবা দুর্নীতি করেছি,এমন অভিযোগ কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না।”

এ সময় তিনি এলাকার কৃষি ও পানিসংকট নিরসনের আশ্বাস দেন। পানির অভাবে যেসব জমিতে চাষাবাদ হয় না, সে-সব জমিতে সেচ সুবিধা নিশ্চিত করে ফসল উৎপাদনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি টিউবওয়েলে পানির সংকটসহ স্থানীয় বিভিন্ন সমস্যা বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।

পথসভায় সভাপতিত্ব করেন হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি আলি আকবর মেম্বার।সভাটি সঞ্চালনা করেন হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মানুষকে বিশ্বাস করেই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই— হোয়াইক্যংয়ে পথসভায় শাহজাহান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মানুষকে বিশ্বাস করেই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই— হোয়াইক্যংয়ে পথসভায় শাহজাহান চৌধুরী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীর নির্বাচনী বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ায়। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উক্ত পথসভায় বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম উসমান গনী, উপজেলা বিএনপির উপদেষ্টা জালাল মেম্বার, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস, টেকনাফ উপজেলা যুবদলের সদস্যসচিব জুনাইদ আলী চৌধুরী, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ এবং কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান কিংবা ভারত নয়, আমরা এ দেশের মানুষকে বিশ্বাস করি, “ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে নিয়েই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো।” সীমান্ত এলাকার চলমান উত্তেজনার প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, “আপনারা আমাকে চারবার এমপি বানিয়েছেন। কখনো কারও টাকা আত্মসাৎ করেছি কিংবা দুর্নীতি করেছি,এমন অভিযোগ কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না।” এ সময় তিনি এলাকার কৃষি ও পানিসংকট নিরসনের আশ্বাস দেন। পানির অভাবে যেসব জমিতে চাষাবাদ হয় না, সে-সব জমিতে সেচ সুবিধা নিশ্চিত করে ফসল উৎপাদনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি টিউবওয়েলে পানির সংকটসহ স্থানীয় বিভিন্ন সমস্যা বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে বলেও প্রতিশ্রুতি দেন। পথসভায় সভাপতিত্ব করেন হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি আলি আকবর মেম্বার।সভাটি সঞ্চালনা করেন হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×