হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরকারি জায়গায় রোহিঙ্গাদের দোকান,অবশেষে উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪১ অপরাহ্ন

জাহেদ হাসান::

মিয়ানমার সেনাদের নির্যাতন -নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা কিছু সংখ্যক রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্য অনেকে ক্যাম্পের বাহিরে সরকারি জায়গা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলা প্রশাসন ও দক্ষিণ বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ স্হাপনা উচ্ছেদ করেছে।

বনবিভাগ সূত্রে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের আওতাধীন বালুখালী ঢালারমুখে কিছু রোহিঙ্গা নাগরিক ক্যাম্পের বাহিরে এসে সরকারি বনভূমি দখল করে দোকান বসিয়ে নির্বিঘ্নে ব্যবসা চালানো সহ নানান অপকর্ম করে আসছে।এমন তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলা প্রশাসন ও দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অবৈধ স্হাপনার বিরুদ্ধে যৌথভাবে অভিযান পরিচালনা করে অবৈধভাবে স্হাপিত দোকানপাট উচ্ছেদ করেছে।

রবিবার(১৮ সেপ্টেম্বর) এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজিব, অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম,থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব হোসাইন সহ অন্যান্য বিটের বিট কর্মকর্তা ও স্টাফগণ অংশ নেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করা হয়েছে।চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সরকারি জায়গায় রোহিঙ্গাদের দোকান,অবশেষে উচ্ছেদ অভিযান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরকারি জায়গায় রোহিঙ্গাদের দোকান,অবশেষে উচ্ছেদ অভিযান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪১ অপরাহ্ন
Print Image
জাহেদ হাসান:: মিয়ানমার সেনাদের নির্যাতন -নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা কিছু সংখ্যক রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্য অনেকে ক্যাম্পের বাহিরে সরকারি জায়গা দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলা প্রশাসন ও দক্ষিণ বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ স্হাপনা উচ্ছেদ করেছে। বনবিভাগ সূত্রে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের আওতাধীন বালুখালী ঢালারমুখে কিছু রোহিঙ্গা নাগরিক ক্যাম্পের বাহিরে এসে সরকারি বনভূমি দখল করে দোকান বসিয়ে নির্বিঘ্নে ব্যবসা চালানো সহ নানান অপকর্ম করে আসছে।এমন তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলা প্রশাসন ও দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অবৈধ স্হাপনার বিরুদ্ধে যৌথভাবে অভিযান পরিচালনা করে অবৈধভাবে স্হাপিত দোকানপাট উচ্ছেদ করেছে। রবিবার(১৮ সেপ্টেম্বর) এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজিব, অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম,থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিব হোসাইন সহ অন্যান্য বিটের বিট কর্মকর্তা ও স্টাফগণ অংশ নেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,বনভূমি থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করা হয়েছে।চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×