হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এরফানুল হক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ অপরাহ্ন


বাংলাদেশ, ৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. এরফানুল হক। শনিবার পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এই পদের দায়িত্ব বুঝে নেন।

পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

এছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেছেন। শিক্ষাজীবনে মো. এরফানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এরফানুল হক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এরফানুল হক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Print Image
[ad_1] বাংলাদেশ, ৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. এরফানুল হক। শনিবার পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এই পদের দায়িত্ব বুঝে নেন।পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেছেন। শিক্ষাজীবনে মো. এরফানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×