হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপি আসুক বা না আসুক,নির্বাচন হবে

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

রবিবার, ২ জানুয়ারি ২০২২, ০৪:০০ অপরাহ্ন

আইন অনুযায়ী দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জেলে থাকার কথা, তিনি বিদেশে যেতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী আরও বলেন, বিএনপি বলছে তারা নির্বাচনে আসবে না। তারা কেন আসবে না, তাদের নির্বাচনে আসতে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর নির্বাচনের আয়োজন করবে। সব দলকে নির্বাচনে আসার অনুরোধ করবো। কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচনে না আসে সে দায় তাদের। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব থাকবে, তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টিকে নিয়ে তার দলের নেতাকর্মীরা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। অন্যদিকে তারা বলছে নির্বাচনে আসবে না। কিন্তু বিএনপি আসুক বা না আসুক নির্বাচন অবশ্যই হবে।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যোনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রী আরও বলেন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সব কিছুই নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ কারোর দায়িত্ব থাকবে না নির্বাচনের বিষয়ে। তাই হুমকি দিয়ে সংবিধান থেকে সরানো যাবে না। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক নির্বাচন অবশ্যই হবে। আমি মনে করি বিএনপি নির্বাচনে আসবে। দেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপি আসুক বা না আসুক,নির্বাচন হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপি আসুক বা না আসুক,নির্বাচন হবে

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি ২০২২, ০৪:০০ অপরাহ্ন
Print Image
আইন অনুযায়ী দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জেলে থাকার কথা, তিনি বিদেশে যেতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী আরও বলেন, বিএনপি বলছে তারা নির্বাচনে আসবে না। তারা কেন আসবে না, তাদের নির্বাচনে আসতে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর নির্বাচনের আয়োজন করবে। সব দলকে নির্বাচনে আসার অনুরোধ করবো। কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচনে না আসে সে দায় তাদের। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব থাকবে, তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টিকে নিয়ে তার দলের নেতাকর্মীরা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। অন্যদিকে তারা বলছে নির্বাচনে আসবে না। কিন্তু বিএনপি আসুক বা না আসুক নির্বাচন অবশ্যই হবে। রবিবার (২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যোনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সব কিছুই নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ কারোর দায়িত্ব থাকবে না নির্বাচনের বিষয়ে। তাই হুমকি দিয়ে সংবিধান থেকে সরানো যাবে না। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক নির্বাচন অবশ্যই হবে। আমি মনে করি বিএনপি নির্বাচনে আসবে। দেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×