হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সন্দ্বীপে নির্বাচনী প্রচারের গাড়ির সামনে আগুন দিয়ে টিকটক, চালকের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন


চট্টগ্রাম, ৮ ফেব্রুয়ারি – চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের দায়ে এক যুবককে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তফসির আলম এবং তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এই দণ্ডাদেশ প্রদান করেন। জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় চট্টগ্রাম ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন শিকদারের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি মাইকসহ অটোরিকশা থামানো হয়। এরপর চালক তফসির পাশের জমি থেকে খড় সংগ্রহ করে সেই গাড়ির সামনে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন সহকারী কমিশনার। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তফসিরকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তফসির জানান, মূলত আগুন পোহানো এবং টিকটক ভিডিও তৈরির উদ্দেশ্যেই তিনি ওই আগুন জ্বালিয়েছিলেন। এই ঘটনায় জড়িত অপর এক কিশোরকে আটক করা হলেও বয়সের বিবেচনায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সন্দ্বীপে নির্বাচনী প্রচারের গাড়ির সামনে আগুন দিয়ে টিকটক, চালকের কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সন্দ্বীপে নির্বাচনী প্রচারের গাড়ির সামনে আগুন দিয়ে টিকটক, চালকের কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ৮ ফেব্রুয়ারি – চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের দায়ে এক যুবককে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তফসির আলম এবং তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এই দণ্ডাদেশ প্রদান করেন। জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মগধরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় চট্টগ্রাম ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন শিকদারের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি মাইকসহ অটোরিকশা থামানো হয়। এরপর চালক তফসির পাশের জমি থেকে খড় সংগ্রহ করে সেই গাড়ির সামনে আগুন ধরিয়ে দেন।খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন সহকারী কমিশনার। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তফসিরকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তফসির জানান, মূলত আগুন পোহানো এবং টিকটক ভিডিও তৈরির উদ্দেশ্যেই তিনি ওই আগুন জ্বালিয়েছিলেন। এই ঘটনায় জড়িত অপর এক কিশোরকে আটক করা হলেও বয়সের বিবেচনায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×