বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান অভিযোগ করে বলেছেন, বিএনপি বর্তমানে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে। আওয়ামী ফ্যাসিবাদের জায়গায় এখন জাতীয়তাবাদী ফ্যাসিবাদ গড়ে উঠেছে।
৮ ফেব্রুয়ারী (রবিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের শেষ নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. ইরান বলেন, জাতীয় সংসদে আঞ্চলিক নেতাদের কার্যকর ভূমিকা নেই। এ সময় তিনি লন্ডন থেকে আগত এক ব্যক্তিকে কেন্দ্র করে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগও উত্থাপন করেন।




মন্তব্য করুন