হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া-টেকনাফের উন্নয়নে জীবন উৎসর্গ করেছি, দুর্নীতির সঙ্গে কখনো আপস করিনি- শাহজাহান চৌধুরী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

চারবারের সাবেক সংসদ সদস্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শাহজাহান চৌধুরী বলেছেন, “উখিয়া-টেকনাফের উন্নয়নে আমি আমার পুরো জীবন উৎসর্গ করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে এক টাকাও দুর্নীতি করিনি, কোনো মানুষের ক্ষতি করিনি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন আপনাদের সেবক হয়ে থাকতে চাই।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনি জনসভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জনসভায় দেওয়া বক্তব্যে শাহজাহান চৌধুরী তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বলেন, “এই জনপদের মানুষ আমাকে চারবার সংসদে পাঠিয়েছে। আমি কখনো এই এলাকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। ক্ষমতা আমার কাছে ভোগের বিষয় ছিল না, ছিল দায়িত্ব পালনের সুযোগ।”

তিনি বলেন, “উখিয়া-টেকনাফ একটি অবহেলিত জনপদ ছিল। আমি চেষ্টা করেছি সাধ্যমতো রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে। আজও বুক ফুলিয়ে বলতে পারি—আমার বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগও কেউ প্রমাণ করতে পারবে না।”

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, “সারা বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। সবাই চায় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল সরকার। দেশের এই সংকটময় মুহূর্তে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য সরকার গঠনে বিএনপির কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আপনারা ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাবেন। ধানের শীষে ভোট দেবেন। ইনশাআল্লাহ, আপনাদের ভোটেই বিএনপি সরকার গঠন করবে এবং জনগণের অধিকার ফিরিয়ে দেবে।”

শেষ নির্বাচনি এই জনসভায় উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় সব ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মী ও ধানের শীষের বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, উখিয়া-টেকনাফের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার কোনো বিকল্প নেই। তারা নেতাকর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।

সভায় আরও বলা হয়, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা জরুরি। জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।দীর্ঘ বক্তব্য, স্লোগান ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় কক্সবাজার-৪ আসনের এই শেষ নির্বাচনি জনসভা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়া-টেকনাফের উন্নয়নে জীবন উৎসর্গ করেছি, দুর্নীতির সঙ্গে কখনো আপস করিনি- শাহজাহান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া-টেকনাফের উন্নয়নে জীবন উৎসর্গ করেছি, দুর্নীতির সঙ্গে কখনো আপস করিনি- শাহজাহান চৌধুরী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Print Image
চারবারের সাবেক সংসদ সদস্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শাহজাহান চৌধুরী বলেছেন, “উখিয়া-টেকনাফের উন্নয়নে আমি আমার পুরো জীবন উৎসর্গ করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে এক টাকাও দুর্নীতি করিনি, কোনো মানুষের ক্ষতি করিনি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন আপনাদের সেবক হয়ে থাকতে চাই।” সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনি জনসভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জনসভায় দেওয়া বক্তব্যে শাহজাহান চৌধুরী তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বলেন, “এই জনপদের মানুষ আমাকে চারবার সংসদে পাঠিয়েছে। আমি কখনো এই এলাকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। ক্ষমতা আমার কাছে ভোগের বিষয় ছিল না, ছিল দায়িত্ব পালনের সুযোগ।” তিনি বলেন, “উখিয়া-টেকনাফ একটি অবহেলিত জনপদ ছিল। আমি চেষ্টা করেছি সাধ্যমতো রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে। আজও বুক ফুলিয়ে বলতে পারি—আমার বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগও কেউ প্রমাণ করতে পারবে না।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, “সারা বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। সবাই চায় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল সরকার। দেশের এই সংকটময় মুহূর্তে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য সরকার গঠনে বিএনপির কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “আপনারা ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাবেন। ধানের শীষে ভোট দেবেন। ইনশাআল্লাহ, আপনাদের ভোটেই বিএনপি সরকার গঠন করবে এবং জনগণের অধিকার ফিরিয়ে দেবে।” শেষ নির্বাচনি এই জনসভায় উখিয়া ও টেকনাফ উপজেলার প্রায় সব ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মী ও ধানের শীষের বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, উখিয়া-টেকনাফের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার কোনো বিকল্প নেই। তারা নেতাকর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান। সভায় আরও বলা হয়, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা জরুরি। জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।দীর্ঘ বক্তব্য, স্লোগান ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় কক্সবাজার-৪ আসনের এই শেষ নির্বাচনি জনসভা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×