হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন


শেরপুর, ১০ ফেব্রুয়ারি – শেরপুর জেলার পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের রাঙাডুবা তিন রাস্তার মোড়ে বাস ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এই ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। নিহত ওই নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তিনি জামালপুর জেলার ইসলামপুর এলাকার বাসিন্দা বলে ধারণা করছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে, একই দিন সকাল ১০টার দিকে জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার মিয়া খালি মোড়ে ঢাকাগামী সিয়াম পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাসের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা তিনজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুইজন জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] শেরপুর, ১০ ফেব্রুয়ারি – শেরপুর জেলার পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের রাঙাডুবা তিন রাস্তার মোড়ে বাস ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। নিহত ওই নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তিনি জামালপুর জেলার ইসলামপুর এলাকার বাসিন্দা বলে ধারণা করছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে, একই দিন সকাল ১০টার দিকে জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার মিয়া খালি মোড়ে ঢাকাগামী সিয়াম পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাসের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা তিনজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুইজন জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×